১ গভীর নিদ্রা থেকে দুম করে চোখ খুলে গেল অঞ্জনের। প্রতিদিন ঠিক এ সময়েই ঘুম ভাঙ্গে ওর। মজার ব্যাপার হচ্ছে, এটা ঘটে কোনরকম তাগিদ দেয়ার আগেই, যেন অনেকটা দম দেয়া পুতুলের মত... নির্দিষ্ট সময়ের মধ্যেই যা করার করতে হবে। কিছুক্ষণ আড়মোড়া ভেঙ্গে সোজা হয়ে উঠে বসে অঞ্জন। সদ্য ঘুম ভাঙ্গার কারণে যদিয়ওবা কিছুটা স্লো মুভমেন্ট, তারপরও রুটিন মাফিক বেশ কিছু কাজ ওকে করতেই হবে... কিচ্ছু করার নেই। স্যান্ডাল জোড়া বরাবরের মত বিছানার নিচের দিকে হারিয়ে গেছে। বেশ কসরত করে সেগুলোকে উদ্ধার করে পায়ে গলিয়ে তাতে ভর দিয়ে দাঁড়াতে পারলো অঞ্জন। আলস্যকে ঝেড়ে ফেলার প্রাণপণ চেষ্টা করতে করতে ফ্রেশ হতে এগিয়ে গেল ও। আজ ম্যালা কাজ আছে ওর। চকলেট কিনতে হবে, র্যাপিং করতে হবে, কার্ড বানাতে হবে... আরও কত্ত কি! হাতমুখ ধুয়ে ডাইনিং টেবিলে চলে এলো ও। ভালো মতই জানে যে মা সবকিছু একদম রেডি করে রেখেছেন। ওর কাজ হচ্ছে জাস্ট একশন। আই মিন খাওয়াটা সেরে ফেলা। তারপর ব্যাগ নিয়ে সুন্দর মত বেরিয়ে যাওয়া... ইদানিং একটু আগেই বের হতে হয় অবশ্য। উন্নয়নের স্রোতের ঠ্যালায় বাসার ঠিক সামনের রাস্তা আবার কাটা কিনা! তাই রিকশা, সিএনজি কিচ্ছু পাওয়া যা...
Original writeup and works by Rajvi